বগুড়ার ধুনটে গভীর রাতে ৯৯৯ ফোন দিয়ে জমি দখলের হাত থেকে রক্ষা পেয়েছে শাহিনুর মনির নামে এক ভুক্তভোগী। গত বুধবার (২৬ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার ধুনট থানায় ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, ধুনট মৌজার জেএল নং ৩৭, এমআর ৫১৪ সিএস ৫৪৯, ২৭৯২ নং দাগের ৫১ শতাংশ জমি ক্রয় করে ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসতেছে শাহিনুর মনিরের পরিবাররা। গত ১ বছর ধরে প্রতিপক্ষরা উপরে উল্লিখিত সম্প্রতি তাদের অংশ বলে দাবী করে। এ নিয়ে স্থানীয় ভাবে আপস মিমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা ব্যার্থ হয়।
বিরোধের জের ধরে গত ২৬ আগস্ট রাত অনুমান ২টার দিকে জবর দখলের জন্য প্রতিপক্ষরা ওই জমিতে গাছের চারা রোপণ ও ঘর উত্তোলন করার চেষ্টা করেন। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা হুমকি দেয়। পরে শাহিনুর বাধ্য হয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।।
ধুনট থানার এসআই আকবর জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া ঘর উত্তোলন করতে নিষেধ করা হয়েছে।
ধুনট থানার এসআই রিপন মিয়া জানান, জমি দখল করার জন্য জোড়পূর্বক ঘর উত্তোলনের চেষ্টা করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।