সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন ও মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে অপরাধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ার হাইওয়ে পুলিশের উদ্যোগে থ্রি-হুইলার চালকদের মাঝে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
২৯ আগস্ট শনিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর ক্যাম্পের উদ্যোগে ঢাকাণ্ডরংপুর মহাসড়কের উপজেলা গাড়িদহ, শেরুয়া বাজার, মির্জাপুর, ছোনকা, সীমাবাড়ী এলাকায় এসব প্রচারণা চালানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ কাজল কুমার নন্দী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত নসিমন, করিমন, ভডভডি, ইজিবাইক, মোটর চালিত রিক্সা বা ভ্যান চালানো দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মসূচী’র অংশ হিসেবে আওতাভুক্ত এলাকার লোকজনের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। তবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।