বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে অন্তঃ বিদ্যালয় শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী মধ্যে দিয়ে টুর্ণামেন্টটির সূচনা করা হয়। র্যালী শেষে ওই বিদ্যালয়ের মাঠেই ২০০১ থেকে ২০২০ এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্রিকেট টুর্ণামেন্টটির উদ্বোধন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী মোঃ হুমায়ন আহম্মেদ উচ্ছ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুর রশিদ লালু সহ অন্যান্যরা।