কিশোরগঞ্জের নিকলী সদরে বেরিবাঁধ মহরকোনা এলাকায় ব্যবসায়িক ৮ বন্ধু গত শুক্রবার ঢাকা থেকে ৪টি মটর সাইকেলে বেড়াতে এসে সাত বন্ধু চলে যায়। নোয়াখালী জেলার মোঃ হানিফ মিয়ার ব্যবসায়িক ছেরে মোঃ ইফাদ (২৫) একা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালের দিকে বেড়িবাঁধ এলাকায় ইফাদের লাশ এলাকাবাসী পানির মধ্যেই ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে শনিবার সকালে পুলিশ কে খবর দিলে পুলিশ পানি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। মোঃ ইফাদ ঢাকা ফার্মগেটে ব্যবসা করে। নিকলী থানার ওসি শামসুর আলম সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করেন।