ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শবদাহ করার জন্য বাড়ি থেকে শ্মশানে মরদেহ নিয়ে যাওয়ার জন্য ‘স্বর্গরথ’ নামে একটি গাড়ীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গৌরগোপাল আঙ্গিনায় গাড়ীটির উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট দিপক কুমার রায়।
এসময় অতিথিরা স্বর্গরথ গাড়ীর চাবিটি বাংলাদেশ মহানাম সম্প্রদায় এর সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের কাছে হস্তান্তর করেন।
এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার দত্ত, যুগ্ম সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতোয়ালি থানা কমিটির সভাপতি সিতাংশু মিত্র, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির সঞ্জিব দাস, গৌতম ভদ্র, সুমন কুন্ড, বিধান সাহা, দিপঙ্কর দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বর্গরথ উদ্বোধনের উপকমিটির আহ্বায়ক গৌতম ভদ্র জানান, আমাদের এই স্বর্গরথ গাড়িটি জেলা পূজা কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি তার নিজস্ব অর্থায়নে দিয়েছেন। গাড়ীটি উদ্বোধন উপলক্ষে দুপুরে গৌর গোপাল আঙ্গিনায় ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে জেলা, উপজেলা ও শহর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে।