দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহসহ আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত ভোর রাতে মহা সড়কে অভিযান চালিয়ে ৪টি চোরাই গরু উদ্ধার ও এক গরু চোরকে গ্রেফতার করে। থানা সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ট্রাক যোগে চোরাই গরু নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার অফিসারকে অবগত করা হলে তার নির্দেশে ঘোড়াঘাট-রাণীগঞ্জ মহাসড়কে টহলরত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ফারুকুজ্জামান, সাব-ইন্সপেক্টর দুুলু ও পিএসআই নিহার রঞ্জন সঙ্গীয় ফোর্স সহ ওই ট্রাককে (নং- ঢাকা মেট্রো- ২৪-২০৯৫) ধাওয়া করে ভোর ৫ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় ট্রাকটি গোবিন্দগঞ্জ মহা সড়কের কাটা নামক স্থানে আটক করে গরুগুলি উদ্ধার করে। পুলিশ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষিকুল গ্রামের আজগার আলীর এর পুত্র আতাউর রহমান আতাকে (৩১) গ্রেফতার করে। ট্রাক চালক ও অপর সঙ্গীয় চোররা পালিয়ে যায়। উদ্ধারকৃত গরু গুলির মধ্যে ৩টি গরু ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগরের কামাল হোসেনের পুত্র আঃ খালেকের ও ১টির মালিক উপজেলার ভেলাইন গ্রামের শহিদুল ইসলামের বলে থানা সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।