বগুড়া গোয়েন্দ বিভাগ (ডিবি) এর পৃথক পৃথক ৪ টি অভিযানে একটি চোরাই মোটর সাইকেল, ৭০ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজাসহ সহ ৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ফেন্সিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়।
২৮শে আগস্ট বগুড়া ডিবির একটি টিম সদর থানাধীন পুরান বগুড়া সরকারী আজিজুল হক কলেজ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল সহ মোঃ ফুজায়েল আহাম্মেদ ওরফে জন (৩১) পিতা মোঃ শাহাদত জামান সাং বাড়ইপাড়া থানা সারিয়াকান্দি, আবু আম্মান মোঃ আরিফুর রহমান (৩৮) পিতা আবু তোরাব মোঃ জোবায়ের হোসেন ওরফে হেলাল উদ্দিন সাং পালশা চৌকিরপাড়া থানা বগুড়া সদর উভয় জেলা বগুড়াকে গ্রেফতার করে।
এছাড়া বগুড়া জেলার সদর থানাধীন তেলিপুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে পাথরভর্তি ট্রাক এর ভিতরে স্কুল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ৭০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ট্রাকসহ মোঃ সাইদুল ইসলাম ওরফে শহিদুল (৩৮), মোঃ রবিউল ইসলাম বাবু (২৫) কে গ্রেফতার করা হয়।
এছাড়া বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুল হক (৪০), পিতা- মৃত আবদুল বারী বিশু, সাং- চকরাধিকার (মুন্সি পাড়া), থানা- গাবতলী, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।
অপর দিকে বগুড়া সদর থানাধীন শিববাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ০১ কেজি শুকনো গাঁজাসহ মোঃ আলী আকবর বাদল (৫৬), মোঃ দুলাল প্রাং (৩৮), মোঃ রেজাউল করিম (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আলী আকবর বাদল (৫৬) এর নামে পূর্বে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১টি মামলা ও মোঃ ফুজায়েল আহাম্মেদ ওরফে জন (৩১) এর নামে বগুড়া সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনে ০৩টি মামলা রয়েছে।