বগুড়া শাজাহানপুরের বনানীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী জিহাদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকাণ্ডবগুড়া মহাসড়কের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাব্বির।
এসব নিশ্চিত করেছেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল।
তিনি বলেন, জিহাদ মোটর সাইকেল চালিয়ে বগুড়া শহরের দিকে আসছিলেন। আর ট্রাকটি শাজাহানপুর উপজেলার মাঝিড়াগামী ছিল। বনানী এলাকায় জিহাদের মোটর সাইকেলটিকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন।