বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে সেলিম হোটেলের পাশে ১ নাম্বার লেভেল ক্রসিংয়ে ওই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত অজ্ঞাত ওই যুবকের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশের এএসআই লিপি খাতুন বলেন, ‘শুক্রবার দোলনচাঁপা নামক ট্রেনটি দিনাজপুর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলো। একপর্যায়ে দুপুর সোয়া ১২ টার দিকে ট্রেনটি বগুড়ার সেলিম হোটেলের পাশে ১ নাম্বার লেভেল ক্রসিংয়ে আসলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেন।’
তিনি আরো বলেন, ‘অজ্ঞাত ওই যুবকের পরিচয় এখনো জানা যায় নি। তবে চেষ্টা চলছে।’