বগুড়ার কাহালুতে ‘কাহালুর উত্তরসূরী’ ফেসবুক কমিউনিটি গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগষ্ট) গ্রুপটির উদ্যোগে কাহালু আদর্শ মহিলা কলেজে বৃক্ষরোপণ করা হয়। ওই বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ হেলাল উদ্দিন কবিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক। এছাড়াও উপস্থিত ছিলেন ওই কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণ অভিযানের প্রধান অতিথি মেয়র আলহাজ¦ হেলাল উদ্দিন কবিরাজ কাহালুর উত্তরসূরী গ্রুপের বৃক্ষরোপণ এর মতো মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।