ঘূর্ণিঝড় লরা আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে লু্ইজিয়ানা রাজ্যের দক্ষিণাঞ্চল। সেখানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে চারজনই মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) লরা ক্যাটাগোরি-৪ ঝড় রূপ নিয়ে উপকূলে আঘাত হানে। গাছপালা, ঘরবাড়ি সব উপড়ে ফেলে। তাতে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাওয়ার আউটেইজেস ডটকমের রিপোর্ট অনুযায়ী ৮ লাখ ৪৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আরকানসাস রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫৫ হাজার গ্রাহক।