দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীন ১৭৫ জন হতদরিদ্র নারীর মাঝে বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম কর্মকর্তা সান্তানন সিংহ রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, রামেশ্বরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।
শেষে ইউনিয়নের ১৭৫ জন হতদরিদ্র নারীর মাঝে মোবাইল ফোনের মাধ্যমে নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়।