ভৈরবে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসিকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণÍ্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ( টিটিসি ) প্রকৌশলী হারুন আল-মামুন, । এছাড়া ও বক্তব্য রাখেন ভৈরব থানার ওসি তদন্ত আলী মোহাম্মদ রাশেদ , উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ প্রমূখ । এ সময় বক্তারা বলেন, বৈধ পাসপোর্ট,ভিসা,রিক্রোটিং এজেন্সি এবং যে দেশে যাবে সে দেশের ভাষা শিখা ও যে কাজে যাবে সে কাজের ধরণ ও দক্ষতা অর্জন এবং বেতন সম্পর্কে বিস্তারিত জেনে যেন বিদেশে যায় । কোন দালাল বা অবৈধভাবে কেউ যেন বিদেশে পাড়ি না জমায় । সেমিনারে জনপ্রতিনিধি,শিক্ষক, গণমাধ্যম কর্মীরা অংশ নেয় ।