দিনাজপুরের ফুলবাড়ীতে ইন্টারন্যাশনাল দি লেপ্রসি মিশন বাংলাদেশ ও উপজেলা শাখা ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রতিবন্ধী ব্যক্তির নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজস্থ ইসলামী ফাউন্ডেশন মডেল রিসার্চ সেন্টারে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, সুরক্ষা আইন সম্পর্কে অবহিতকরণসহ কুষ্ঠ ও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মশালায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নরেন মার্ডি। লেপ্রসি মিশনের প্রতিনিধি হীরা লাল সরকারের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর ইসলাম, ইসলামী ফাউ-েশনের সুপার সুপারভাইজার মো. সামসুদ্দোহা, লেপ্রসি মিশনের প্রতিনিধি সাজেদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার ইমামগণ উপস্থিত ছিলেন।