র্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের শাসন এলাকায় অভিযান চালিয়ে ৭৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাসেল শরীফ (২৪)। সে শাসন গ্রামের মৃত নাসির শরীফের ছেলে।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, মোল্লাহাটের চুনখোলা গ্রামস্থ জনৈক শাহাবুল শেখের বাড়িতে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়। এ সময় শাসন এলাকার মৃত নাসির শরীফের ছেলে মোঃ রাসেল শরীফকে ৭৫৫পিস ইয়াবা ট্যালেটসহ আটক করা হয়। আটক রাসেল শরীফকে মোল্লাহাট থানায় হস্থান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।