রাজশাহীর তানোর উপজেলার থানা মোড়সহ তালন্দ বাজার ও চাপড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৫টি দোকানে ২৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২০আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষরন অধিদপ্তরের রাজশাহী জেলা সহকারী পরিচালক মাসুম আলী এসব দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে জরিমানা করেন।
তিনি তানোর থানা মোড়ের মেসার্স আরিফ অটোতে মটরসাইকেলের নকল যন্ত্রাংশ অধিক মুল্যে বিক্রির অভিযোগে ২০হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে তালন্দ বাজারে অনু কস্মেটিক্্রস এর পন্যে আমদানি মেয়াদ ও মুল্য না থাকায় ৩হাজার টাকা ও তালন্দ বাজারের চৌধুরী কিটনাশকের দোকানে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক হওয়ায় ২হাজার টাকা জরিমানা করেন।
অপর দিকে চাপড়া বাজারে আব্দুল্লাহ ট্রেডার্সে সারের মুল্য তালিকা না টাংগানোর অপরাধে ২হাজার টাকা ও চাপড়া বাজারের মা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে তানোর থানার জৈনক এক এসআই আরিফ অটো থেকে মটরসাইকেলের যন্ত্রাংশ কিনে দেখেন সেগুলো সকল এবং দামও নেয়া হয়েছে নির্ধারিত মুল্যের চাইতে বেশি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরিফ অটোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ পার্সেন্ট টাকা অভিযোগকারী ভোক্তা তানোর থানার এসআই কে ৫হাজার টাকা প্রদান করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষরন অধিদপ্তরের রাজশাহী জেলা সহকারী পরিচালক মাসুম আলী বলেন, সরকারী বিধি অনুযায়ী কোন ভোক্তার দেয়া অভিযোগ সঠিক প্রমান হলে জরিমানার ২৫ পার্সেন্ট কমিশন সেই অভিযোগকারী ভোক্তাকে দেয়া হয়। কমিশনের ৫হাজার টাকা ভোক্তাকে প্রদান করা হয়েছে।