২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস পালনের জন্য সাপাহার ট্রাক-লড়ী ও কাভার্টভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এজাজুল হক (এজাজ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যতম আহ্বায়ক হারুন অর রশিদ, আবদুর রশিদ মহুরী, নুর আলম পিংকী, আবদুল কাদের, আবুল হোসেন ড্রাইভার, লুৎফর রহমান, আলম ও ফরিদুল করিম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। দিবসটি পালনে ওই দিন কালো ব্যাচ ধারণ, প্রধান সড়কে মৌন র্যালী শেষে শোক সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ওই প্রস্তুতি মুলক সভায় সাপাহার ট্রাক-লড়ী ও কাভার্টভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) এর প্রায় ৫শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।