বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রাস্তা, খাল পাড় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জায়গা চাষাবাদের আওতায় আনতে কৃষকদের মাঝে গতকাল বিভিন্ন ধরনের শিমের বীজ বিতরণ করেছে। জানা গেছে, এদিন কারতিকা, রূপবান, ছুরি, বাটা বীজ বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শারমিনা শামীম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বেলাল হোসেন, দেবদাস বালা, বিপ্লব দাস, বিপুল পাল, বিপুল মজুমদার প্রমূখ।