গত দুই দিনে নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান থেকে ৪ জন মাদক ব্যবসায়ী নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে এসআই এরশাদ সঙ্গীয় ফোর্স সহ পোরশা বাজারে অভিযান চালিয়ে সেখান থেকে বাঁশবাড়ির রফিকুল শাহ্ ছেলে শাহাজামাল(২৭)কে ২০পিচ ইয়াবা সহ আটক করেন। এছাড়াও রোববার সন্ধার আগে এসআই এরশাদ ও এসআই আতিকুল ইসলাম উপজেলার কালাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুয়ারপাল গ্রামের আবুল কালঅমের ছেলে আবদুর রাজ্জাক(৩২)কে ৭৫০গ্রাম গাঁজাসহ আটক করেন। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাফিজা খাতুন সঙ্গীয় ফোর্স সহ রোববার ১৫০গ্রাম হেরোইন সহ দুই নারীকে আটক করে পোরশা থানায় সোপর্দ করেছেন। আটকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জিয়ানগর রেল স্টেশন এলাকার ওমর ফারুকের স্ত্রী তহমিনা বেগম(৩০) ও রানা ওরফে সাজুর স্ত্রী হাসি বেগম (২৬)। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান। আটক ৪ জনকেই সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।