নওগাঁর ধামইরহাটে প্রায় ৩ বছর পর চালু করা হলো ইসিজি সেবা। হাসপাতালে কোন জরুরী শ্বাস কষ্ট বা বুকের ব্যথায় কিংবা কোন মৃত রোগী আসলে ভরসা বাহিরের ডায়গনস্টিক গুলো। এতে তাৎক্ষনিক ভাবে ইসিজি সেবা না দেওয়ায় অনেক সময় রোগীর অসুস্থ্যতার মাপ নিরুপন করা সহজ হয় না জন্য পরিস্থিতি বেগতিক হয়ে যায়। এই দুর্ভোগ লাঘব করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস একাধিক বার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই ফলশ্রতিতে ১৬ আগস সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সীতে নতুন ইসিজি সেবা চালুর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় মেডিকেল কর্মকর্তা ডা. সামিউল ইসলাম, ডা. শুভ্র সাহা, ডা. শিমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।