নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁ বিচার বিভাগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জজ কোর্ট সম্মেলন কক্ষ বিচার বিভাগ আয়োজনে নওগাঁর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুণালের-১ এর বিচারক মো: শাহীদুল ইসলাম আজামী, চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক মোরসেদ সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, সহকারী জজ মো: আতিকুর রহমান, সহকারী জজ মো: জিয়া উদ্দিন আহম্মেদ, জেলা আইন জীবি সমিতির সভাপতি অ্যাড.খোদাদাদ খান পিটু, পিপি এ কে এম খালেক, জিপি মো: মোস্তাফিজুর রহমান, প্রমূখ সহ নওগাঁ জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।