প্রেসক্লাব মোল্লাহাটের উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫’আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে ওই সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাফিলে বক্তব্য দেন- অত্র ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ শিকদার, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মোর্শেদা আকতার রত্না ও মিয়া পারভেজ আলম, সদস্য মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান, মোঃ মোস্তফা মীর ও মোঃ বাসার মোল্লা প্রমূখ।