মোল্লাহাটে ‘অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ কল্যাণ এ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালিত হয়েছে। ওই সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট দিনব্যাপি বোয়ালিয়া সাগর ফিলিং ষ্টেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ পর্যায়ক্রমে কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অবঃ পুলিশ পরিদর্শক মোহাম্মাদ আলী (পি.পি.এম.) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবঃ পুলিশ পরিদর্শক শিকদার আককাছ আলী (পি.পি.এম.) এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন-মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, বীর-মুক্তিযোদ্ধ মোঃ হানিফ, পুলিশ পরিদর্শক সামসুর রহমান, সংগঠনের সহ-সভাপতি অবঃ এস,আই, শেখ শোয়েব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, মোঃ জার্জিজ মোল্লা ও মহিলা সম্পাদিকা লুপা খানমসহ ওই সংগঠনের বিভিন্ন স্তরের ব্যক্তি প্রমূখ।