নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ৬ শতাধিক দুঃস্থ্যদের কাঙ্গালি ভোজ খাওয়ানো হয়েছে। ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় জাতীয় শোক দিবসে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে হরিতকীডাঙ্গা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬ শত ১০ জন দুঃস্থ্যদের কাঙ্গালি ভোজ খাওয়ান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য আ. মান্নান, মিজানুর রহমান. মাজেদুর রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রেহেনা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আতিক কনক, আ.লীগ নেতা জবেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, তাই মহান এই নেতার ৪৫ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবসে এলাকার দুঃস্থ্য মানুষদের কাঙ্গালি ভোজের আয়োজন করেছি, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।