বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। এছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট সদর হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা ছাত্রলীগ, তাতী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে জাতির জনকের স্মরণে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অণুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অপরদিগে বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রিত পরিবেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ২০২০।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসনের তরফ থেকে কালো ব্যাজ ধারন, শিশুদের রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগেরহাট-৪(মোরেলগঞ্জÑশরনখোলা)আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, শাহ-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কে এম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তা পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাতীলীগ ও মিহলা আওয়ামী লীগ দিবসিট উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,মাস্টার সাইদুর রহমান, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাড.তাজিনুর রহমান পলাশ, আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ,রিয়াজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।