মোল্লাহাট উপজেলা কম্পাউন্ডে বিভিন্ন প্রকার বৃক্ষ রোপন করেছে উপজেলা প্রশাসন। খুলনা বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার এর উদ্যোগে ও তত্বাবধানে খুলনা বিভাগের সকল উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ওই বৃক্ষ রোপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই বৃক্ষ রোপন করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রোকৌশলী মোঃ মহিদুল ইসলাম ও বন কর্মকর্তা অমল কৃষ্ণ বাইন প্রমূখ।