বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের চলতি এসএসসি পাশ করে আহসানুল হক জীম তার আর কলেজে ভর্তি হওয়া হলোনা। বুধবার রাতে যবসেন নামক স্থানে সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসানুল হক জীম নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটারদিকে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উপজেলার যবসেন গ্রামের সিরাজুল হাক পাইকের ছেলে চলতি এসএসসি পাশ করা আহসানুল হক জীম ও একই উপজেলা পশ্চিম সুজনকাঠী গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং দুই মোটরসাইকেল চালকসহ চার আহত হয়।
মূমূর্ষ অবস্থায় আহসানুল হক জীম ও সৌরভ রায়কে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে আহসানুল হক জীমনের মৃত্যু হয়েছে বলে কর্মরত ডাক্তার জানায়। সৌরভ রায়ের অবস্থা আশঙ্কা জনক।
নিহত আহসানুল হক জীম এর পিতা সিরাজুল হাক পাইক সাংবাদিকদের বলেন, আমার ছেলে চলতি বছরে এসএসসি পাস করেছে। কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। তার আর কলেজে যাওয়া হলো না।
এব্যাপারে আগৈলঝাড়া থানা ডিইউটিরতো কর্মকর্তা এসআই শাহজাহান জানায়, থানায় এখনও কোন মামলা হয়নি।