তানোরে আ.লীগ দু’ভাগে বিভক্ত হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারন নেতা-কর্মি ও সমর্থকরা। কর্মিদেরকে নিজ নিজ পক্ষে টানতে ও ধরে রাখতে সুবিধা দেয়ার পাশাপাশি অ-সুবিধা ফেলে কনঠাসা করে রাখার মত ঘটনায় বিপাকে রয়েছে সাধারণ নেতা-কর্মি ও সমর্থকরা।
দু’ভাগের একদিকে রয়েছে তানোর উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে রয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
মুলত এই ৪জনই তানোর উপজেলায় আ.লীগের সকল কর্মকান্ডসহ সকল বিষয়ে নেত্রীত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। বর্তমানে ৪জনের মধ্যে দু’জন দু’জন করে নিজ নিজ সমর্থকদের নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে একে অপরের বিরোধীতা করছেন।
দু’ভাগে বিভক্ত হওয়ায় সাধারণ নেতা-কর্মি ও সমর্থকরা কখন কে কার কাছে যাচ্ছে এবং কে কখন কাকে সমর্থন দিচ্ছেন তা নিয়েও চলছে পক্ষ পাতিত্ব ও সুবিধা অ-সুবিধার পাওয়া না পাওয়া এবং কাঁদা ছোঁড়া ছুঁড়ি।
সাধারণ নেতা-কর্মি ও সমর্থকরা বলছেন, ২০০৯ সালে আলহাজ ওমর ফারুক চৌধুরী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং আ.লীগ সরকার কঠোন করে। এর কিছুদির পরই নেতাদের নিজ নিজ ক্ষমতা ভাগা-ভাগি ও সুযোগ-সুবিধাসহ পাওয়া না পাওয়া নিয়েই মুলত স্থানীয় সংসদ সদস্য’র সাথে উপজেলা আ.লীগ সভাপতি সম্পাদকের দ্বন্দের শুরু হয়।
তানোর উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আ.লীগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন একত্র হয়ে সাংসদ ফারুক চৌধুরীর কাছ থেকে দুরে সরেজান। সাংসদ ফারুক চৌধুরী ওই সময় তার ভাতিজা তৎকালীন তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রশিদ ময়নার হাতে সকল দায়দায়িত্ব অর্পন করেন।
পরে বিএনপি নেতা মরহুম শীষ মোহাম্মদের বিপক্ষে তানোর উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রাব্বানীকে মুন্ডমালা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেয়া হলে বিরোধের সমাপ্তি ঘটে। এবং গোলাম রাব্বানী উপজেলা পরিষদ নির্বাচনে ২বার আ.লীগ দলীয় মনোনয়ন পেরেও ২বারই পরাজিত হন।
পরবর্তিতে ২০১৪ সালে সংসদ নির্বাচন ফারুক চৌধুরী আবারো দলীয় মরোনয়ন নিয়ে সংসদ সদস্য হওয়ার কিছুদির পর আব্দুল্লাহ আল মামুন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার আসায় সাংসদ ফারুক চৌধুরীর সাথে থাকলেও গোলাম রাব্বানী নিজেই সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে প্রকাশ্যে ফারুক চৌধুরীর বিরোধীতা শুরু করেন।
গত সংসদ নির্বাচনের আগে সংসদ সদস্য ফারুক চৌধুরী বিরোধী (সেভেন ষ্টার) গ্রুপের সাথে গোলাম রাব্বানী সম্পৃক্ত হয়ে সংসদ সদস্য মনোনয়ন নেয়ার জন্য কেন্দ্রী শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করেও সংসদ সদস্য মনোনয়ন পাননি। ফলে ফারুক চৌধুরী আবারো মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল্লাহ আল মামুনকে আ.লীগ দলীয় মনোনয়ন না দিয়ে লুৎফর হায়দার রশিদ ময়না মনোনয়ন দেয়া হলে গোলাম রাব্বানীর ভাই শরিফুল ইসলাম ওয়ার্কার্স পার্টির হাতুড় প্রতিক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
ময়না উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই গোলাম রাব্বানীর সাথে আব্দুল্লাহ আল মামুন একত্র হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে কে কার পক্ষে নির্বাচনে কাজ করেছেন সেই বিষয়টি এখন বেশী গুরুত্ব পাচ্ছে। এই ঘটনা নিয়েই মুলত বিপাকে পড়েছেন নেতা-কর্মি ও সমর্থকরা।
ফলে, উপজেলা পরিষদ নির্বাচনে ভূমিকার কারণে তানোর উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা একদিকে যেমন বিপাকে পড়েছেন অন্যদিকে পাওয়া না পাওয়া নিয়েও মনমালিন্য’র পাশাপাশি চাপা ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।