প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি সাংবাদিক এস এম রাজিব সিদ্দিকীর পিতা অবঃ সরকারী চাকুরীজিবী শেখ সিদ্দিকুর রহমান (৮০) শনিবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজীউন। গত ৫/৬ দিন ধরে বার্ধক্য জনিত সমাস্যায় ভূগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে বাড়িতে রেখে পরিচর্যা করা হচ্ছিলো তাকে। শুক্রবার সন্ধা থেকে তার শ্বাস কষ্ট শুরু হয়। এরপর খুলনা নেয়ার প্রস্তুতিকালে শনিবার সকালে নিজবাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার ধানখালি গ্রামে ইন্তেকাল করেন শেখ সিদ্দিকুর রহমান।
মৃত্যুকালে স্ত্রী, একমাত্র পুত্র সাংবাদিক এস এম রাজিব সিদ্দিকী, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রয়েছে তার। শনিবার ২.১৫ টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক এস এম রাজিব সিদ্দিকীর পিতা শেখ সিদ্দিকুর রহমানের মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে। একই সাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
বিবৃতি দাতারা হলেন-প্রেস ক্লাব মোল্লাহাটের সভাপতি-অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, এ্যাড. এস,এম, জামিরুল হক (মিন্টু) ও এস,এম, জহিরুল ইসলাম জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক-মোঃ জেহাদ সিকদার, কোষাধ্যক্ষ-অধ্যাপক অরুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ইরান, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মোর্শেদা আকতার রত্না, মিয়া পারভেজ আলম, মোস্তাহিদুর রহমান টুটুল, মোঃ তকিবুল ইসলাম ও ডাঃ হুমায়ূন আজাদ, সদস্য শেখ সোহেল রানা, মোঃ গিয়াস মিয়া, মোঃ গোলাম রসুল, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক শেখ, মোঃ মোস্তফা মীর ও মোঃ আবুল বাশার প্রমূখ।