বরিশালের বাবুগঞ্জে গাঁজাসহ মোঃ আবদুল জব্বার প্যাদা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাবুৃগঞ্জের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর সুরেশ সিকদারের হাট সংলগ্ন এলাকা থেকে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আবদুল জব্বার প্যাদা ইসলামপুর গ্রামের ইয়াতিম আলী প্যাদার ছেলে। এ ব্যাপারে আবদুল জব্বার প্যাদাকে আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপস নেই, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাধক বিক্রির অভিযোগ রয়েছে।