দূর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মোঃ শহিদুজ্জামান সরকার শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। শনিবার সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটি হার্ট ব্লক ধরা পড়ে। পরে জরুরী ভিত্তিতে তাকে একটি রিং পড়ানো হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি সুস্থ্যতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।