স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিরলের রাণীপুকুর ইউপি’র দক্ষিণ জগতপুর ঠাটারীপাড়া (হাটখোলা) এবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয়েছে। মাদ্রাসাটির সম্মূখভাগে উন্মুক্ত পতিত জমিতে শতাধিক বৃক্ষ রেপানের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়।
শুক্রবার বিকালে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, রাণীপুকুর ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য রুহুল আমিন, সংরক্ষিত সদস্য শাহানারা বেগম, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা সাইদুর রহমান শহিদুল্লাহ, জগতপুর ঠাটারীপাড়া যুব উন্নয়ন সমাজকল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সালেহুর রহমান, কৃষিবীদ মোঃ হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।