বরগুনা সদর জাকিরতবক এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে (৪ আগস্ট) মঙ্গলবার রাতে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ আবদুল নাকবোচা হালিম (৪৩) কে গ্রেফতার করে পটুয়াখালীর র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। এ সময় আটককৃত আসামীর স্বীকারোক্তিমতে তার বসত ঘর তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আবদুল নাকবোচা হালিম (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চঁভদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আবদুল নাকবোচা হালিম (৪৩)কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আবদুল হালিম বরগুনা সদর জাকিরতবক এলাকার মোঃ আলতাফ হোসেন চৌকিদারের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ ইফতেখারুজ্জামান বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়ছে। ভবিষ্যতে র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।