বেসরকারি টেলিভিশন মাছরাঙা’র রাজশাহীর ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন থেকে পেট ও গলায় ব্যথাসহ জ্বরে আক্রান্ত থাকায় শারীরিকভাবে দুর্বলতা বোধ করছিল রুবেল। পরে বর্তমান মহামারি করোনার আক্রমণ ঘটেছে কী-না এমন সন্দেহ থেকে সে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে রক্তের নমুনা প্রদান করে। এরপর সোমবার (০৩ আগস্ট) রাত ৯টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ আসে বলে মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিশ্চিত করে রুবেল। এ সময় করোনার সংক্রমন থেকে মুক্তির লক্ষ্যে সকলের দোয়া কামনা করে রুবেল বলেন, চিকিৎসক ডা. আবদুল হান্নানের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতেই আছি।
এ বিষয়ে চিকিৎসক ডা. আবদুল হান্নান বলেন, রুবেলকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তার নিজ বাড়িতেই থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আর সম্প্রতি রুবেলের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। আর তাদের শরীরে করোনার কোন উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।