করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে সীমান্তবর্তী এলাকার দুস্থ ও গরীব জনসাধারণ খাদ্য সঙ্কটে রয়েছে। তাদের এ দুঃসময়ে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এগিয়ে এসেছে বিজিবি। ২৯ জুলাই রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকার দুই স্থানে ৫শ দুস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ করা হয়।
দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ন এলাকার দহগ্রাম হাই স্কুল মাঠে ২শ ৫০টি এবং বার্ণিঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাগলা পাড়া স্কুল এ- কলেজ মাঠে ২শ ৫০টি পরিবারসহ মোট ৫শ টি অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডালসহ মোট ১০ কেজি ত্রান সামগ্রী দেয়া হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাত তহবিল হতে প্রাপ্ত বিভিন্ন দ্রব্য সামগ্রী (সেলাই মেশিন ২টি, ছাগল ২টি এবং ভ্যান ১টি) অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ৫ জন হতদরিদ্র জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
ওই ত্রান সামগ্রী বিতরণ করেন সেক্টর কমান্ডার বিএ-৪৭৩৫ কর্নেল আলীমুল করিম চৌধুরী, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রংপুর। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি, পরিচালক, অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), সংশ্লিষ্ঠ কোম্পানী/বিওপি কমান্ডার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।