রংপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বুধবার রাত ৩টায় মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দির মৃত জমির উদ্দিনের ছেলে সাইমুদ্দিন (৬০), বগুড়া সদরের মন্টু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, বগুড়া থেকে নীলফামারী জেলায় গরু কিনতে ট্রাকে করে যাচ্ছিলো গরু ব্যাপারী সাইমুদ্দিন। রাত ৩টায় জায়গীরহাট এলাকায় তাদের খালি ট্রাকটি সামনের খালি ট্রাককে ধাক্কা দিলে কেবিনে আটকা পড়ে সিরাজুল ও সাইমুদ্দিন মারা যান। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।