নীলফামারীতে সংরক্ষিত নারী আসনের এক নারী সদস্যার স্বামীর ওপর হামলা করা হয়েছে। ২৭ জুলাই ওই নারী সদস্যার স্বামী লেবু মিয়ার ওপর হামলা করে এলাকার কতিপয় ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ২৮ জুলাই গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায় জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি নারী সদস্য শাহানা বেগমের বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে। ঘটনার দিন রাতে বিশেষ ভিজিএফ চালের স্লিপ নিজ গ্রামের উপকারভোগির বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। বিতরণ শেষে বাড়ি ফেরার পথে আবু সাইদের বাড়ির সামনে একদল সন্ত্রাসী লেবু মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায় তাকে ছুিরকাঘাত করা হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক নূর ইসলাম বলেন, আহত লেবু মিয়ার স্ত্রী ইউপি সদস্য শাহানা বেগম ১২ জনের নামে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করলে ফুলতলা গ্রামের আবদুর রহিম (২০) ও ফরিদুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে