নীলফামারীর সৈয়দপুরে পানি নিস্কাশনের জন্য সরকারি জায়গায় পৌর সভা কর্তৃক নির্মাণ করা হয় ড্রেন। ওই সরকারি ড্রেন হরিজন কলোনীর কতিপয় ব্যক্তি দখল করায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে মুন্সিপাড়া হরিজন কলোনীর ৪ পরিবার হয়ে পড়ে পানি বন্দি। সামান্য বৃষ্ঠি হলে ড্রেনের পানি এসে ঢুকে গড়ে পাশের বাড়ির ৪ পরিবারের ঘরে। ওই সরকারি ড্রেন উদ্ধার করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন দেন আশা রানি নামে এক হরিজন নারী। আর এ নিয়ে হরিজন কলোনীর দুই গ্রুপের মধ্যে চলে ঝগড়া বিবাদ। এক পর্যায় এটি গড়ায় মামলা মোকদ্দমায়। সংঘর্ষ এড়াতে ও বসবাসের অনুপযোগি হওয়ায় বাড়ি ছাড়া হয় ৪ হরিজন পরিবার। এরইমধ্যে সুবিচারের আশায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করে প্রেসক্লাবের সামনে। হরিজন কলোনীর ৪ পরিবার অবশেষে গ্রাম বিকাশ কেন্দ্র এর আলো প্রকল্পের সহযোগিতায় ওই কলোনীর হরিজনদের দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়েছে।
গত ২৬ জুলাই মহল্লাবাসির দীর্ঘদিনের বিরোধ নিয়ে গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকরেল্প এ্যাডভোকেসী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, উপজেলা ম্যানেজার নাদিরা আক্তার ও প্রকল্পের সিডিএফ রবিউল ইসলাম এটি মীমাংসার উদ্যোগ নিয়ে পৌর মেয়রের কাছে যান। পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বিষয়টির নিস্পত্তি টানতে পৌর প্যানেল মেয়র - ১ জিয়াউল হক জিয়াকে দায়িত্ব দেন। প্যানেল মেয়র জিয়াউল হক বিষয়টি নিয়ে উভয় পক্ষকে পৌর সভায় ডাকেন। সবার কথা শুনে উভয়ের মধ্যে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে ড্রেন পরিস্কান, নতুন ড্রেন নির্মাণ ও পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেন। এর ফলে জলাবদ্ধতা থেকে রক্ষা পায় হরিজন কলোনীর ২৭ পরিবার। গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প এর সহযোগিতায় হরিজন কলোনীর বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধের সমাধান হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।