নীলফামারী জেলায় নতুন করে আরও ১২ জন করোনা শনাক্ত হয়েছে। ২৮ জুলাই রাতে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এটি জানান। ঢাকা জাতীয় পরীক্ষাগার ওষুধ ও রেফারেল কেন্দ্র ইনস্টিটিউট ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া এ তথ্য। এরা হলেন নীলফামারী জেনারেল হাসপাতালের ডা. রঞ্জন রায়, জেনারেল হাসপাতাল ক্যা¤পাসের মাসুদা, মনিরা, শহরের কানছিড়ার মোড়ের ফরহাদ, শাহিপাড়ার জিয়াউর রহমান, জোরদরগায় তাসমিমা, সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় শুব্রত দেব, জেসিকা লায়া, একই ইউনিয়নের তরনীবাড়ি এলাকার বিমল, কুন্দপুকুর ইউনিয়নের দনি কুন্দপুকুর গ্রামের চন্দন কুমার রায়, জলঢাকা উপজেলার ধর্মপাল খেরকাঠির বিকাশ ও যামিনী দেবনাথ। ফলোআপ রির্পোটে সৈয়দপুর মুন্সি পাড়ার রক্সি রায়হান ও নয়াটলার হামিদুর রহমান করোনা পজেটিভ এসেছে।
জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬শ ৪৩ জনের মধ্যে সদরে ৩০০ জন, ডোমার উপজেলায় ৫৫ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৮ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪১ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৫ জন। উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিকসহ ৯৯ জন। সুস্থ হয়েছে ৫শ ৭২ জন, চিকিৎসাধীন ৫৬ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন।