নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী পাখি (৩) নামের মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও তার মেয়ে। স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মত নিজ শয়ন কক্ষে শুয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। স্থানীয় ওঝা দ্বারা রাতেই তাদের ঝাড়ফুঁক দিলেও বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।