করোনার প্রভাবে কর্মহীন হয়ে ঘর বন্দি হয়ে থাকা ও বর্ষনে বন্যার পানিতে ধান ডুবে যাওয়ার কারণে তানোর উপজেলার হাট-বাজার গুলোতে ঈদ বাজারে মন্দাভাব বিরাজ করছে। তবে, বিশেষ প্রয়োজন ছাড়া ঈদের কেনা কাটা করতে পারছেনা উপজেলার প্রান্তিক কৃষকরা। তানোর উপজেলার হাট-বাজার গুলোতে ঈদের ১০/১২দিন আগে থেকে ক্রেতা-বিক্রেতারা কেনা-কাটায় ব্যাস্থ্য সময় পার করেন। ঈদুর আযহার বাকি আর মাত্র ৩দিন তারপরও তানোর উপজেলার হাট-বাজার গুলোতে এখনো জমে উঠেনি ঈদের কেনা-কাটা। ফলে এবছর ঈদের বাজারে মন্দাভাব লক্ষ করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মার্কেট গুলো ঘুরে দেখা গেছে, দোকানীরা তাদের দোকান সাজিয়ে রেখেছেন কিন্তু ক্রেতার সংখ্যা তুলনামুলক ভাবে কম। আবার মাঝে মাঝে কিছু কিছু দোকানে ক্রেতার সংখ্যা বেশী রয়েছে। কিন্তু সামাজিক দুরত্ব বা বেশীর ভাগ ক্রেতা বিক্রেতা মাস্ক ব্যবহার করছেন না।
সেই সাথে বেশীর ভাগ মার্কেট বা দোকানের সামনে রাখা নাই করোনা প্রতিরোধে হ্যান্ড সেনিটাইজার ও স্প্রের ব্যবস্থা। করোনা প্রতিরোধে সুরক্ষার বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা তেমন কোন গুরুত্ব দিচ্ছেন না। আজ (২৮জুলাই) মঙ্গলবার ঈদুল আযহা উপলক্ষে তানোর গোল্লাপাড়া হাটে পশুহাট বসানো হয়েছে কিন্তু সামাজিক দুরত্ব কোন বালাই ছিলোনা। বেশীর ভাগ মানুষকে মাস্ক না পরেই ভীড় করে নিজেদের প্রয়োজনীয় কেনা কাটা করতে দেখা গেছে।
গোল্লাপাড়া বাজারের রুবেল গার্মেন্টের মালিক সোহেল রানা বলেন, অন্য বছরের চেয়ে এবছর কেনা বেচা খুবই কম। তিনি বলেন, অন্য বছর গুলোতে ঈদের ১০/১২দিন আগে থেকেই দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় থাকে এবছর ঈদের ৩দিন আগেও তেমন বেচা কেনা হচ্ছেনা।
তানোর কলেজ গেটের সামনের সরকার প্লাজায় মার্কেটের রংধনু কসমেটিক্্েরর মালিক প্রকাশ চন্দ্র দাস ও পার্শে¦র এনা কসমেটিক্্েরর মালিক জয়ন্ত কুমার পাল বলেন, অন্য বছর গুলোতে ঈদের ৮/১২দিন আগে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় থাকে কিন্তু এবছর বেচা কেনা নেই বল্লেই চলে।
তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জামান ক্লথ ষ্টোরের মালিক সারোয়ার জামান বলেন, অন্য যেকোন বছরের চেয়ে এবছর ঈদের কোনা কাটা নেই বল্লেই চলে। তিনি বলেন, বেচা কেনার যে অবস্থা চলছে তাতে মাহাজনদের টাকা পরিশোধ প্রেমেন্ট করা নিয়ে ব্যবসায়ীরা চিন্তায় রয়েছে।
তিনি বলেন, করোনা প্রতিরোধের জন্য প্রতিটি মার্কেটর সামণে স্প্রে ও দোকানে দোকানে হ্যান্ড স্যানিটাইজারসহ ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরার নির্দেশনা দেয়া হয়েছে।
তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, গোল্লাপাড়া বাজারের সকল ব্যবসায়ীদের করোনা প্রতিরোধের সুরক্ষা ব্যবস্থা ও সামাজিক দুরত্ব বজায় রেখে বেচা কেনা করতে বলা হয়েছে। তিনি বলেন, দোকান গুলোতে বেচা কেনা নেই বল্লেই চলে। একদিকে করোনা প্রভাব অন্য দিকে বন্যায় ধান ডুবে যাওয়ার কুষকরা ক্ষতির মুখে ঈদের কেনা কাটা করতে পারছেন না।
এনিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, করোনা সুরক্ষার ব্যবস্থা ও সামাজিক দুরত্ব বজায় রেখে দোকানীদের বেচা কেনা করার জন্য প্রচার প্রচারনা করা হয়েছে। তিনি বলেন, করোনা ও বন্যার কারণে এবছর ঈদের কেনা কাটায় কিছুটা মন্দা ভাব রয়েছে জানিয়ে তিনি বলেন ঈদের আনন্দে ভাঁটা পড়বে না। তিনি সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদুল আযহা উদযাপনের আহবান জানান।