তানোরে দীর্ঘদিন পর এ্যাসিল্যোন্ড পেল ভূমি অফিস। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি তানের উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গেলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো নবাগত এ্যাসিল্যান্ড স্বীকৃতি প্রামাণিককে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো নবাগত এ্যাসিল্যান্ড স্বীকৃতি প্রামানিককে তানোর উপজেলা ভুমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় তানোর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও নবাগত এ্যাসিল্যান্ডকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেন।
এনিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, নবাগত এ্যাসিল্যান্ড যোগদান করার ফলে ভুমি অফিসের কাজে গতি ফিরবে বলেও জানান তিনি।