তানোরে ৪৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আবুল কালাম (৪৪)। সে তানোর পৌর এলাকার আমশো গ্রামের মৃত মোক্তার হোসেনর পুত্র।
আজ (২৮ জুলাই) মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গত সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মনিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তানোর গোল্লাপাড়া বাজার থেকে গ্রেপ্তার করেন।