তানোরে হাট-বাজারে মানা হচ্ছেনা করোনার স্বাস্থ্য বিধি। হাট-বাজার গুলোতে বেশীর ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। সেই সাথে সামাজিক দুরত্ব কোন বালাই মানছেন না কেউ। ফলে, সচেতণ মহলে চরম উদ্বেগ সংখ্যার সৃষ্টি হয়েছে।
আজ (২৭জুলাই) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ মুন্ডমালা পশুহাটে সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের শেষ হাট হওয়ায় মুন্ডমালা হাটে গাদাগাদী ও ঠেলা ঠেলি করে ক্রেতা ও বিক্রেতারা গরু বেচা-কেনা করছেন। অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি, সেই সাথে সামাজিক দুরত্বের তো প্রশ্নই উঠেনা।
অপর দিকে ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়ন পরিষদ গুলোর সামনে দরিদ্রদের মধ্যে ভিজিএফ চাল বিরতণ করা হচ্ছে। কিন্তু সেখানেও মানা হচ্ছে না মামাজিক দুরত্ব গাদাগাদী ও ঠেলাটেলি ভীড়ের মধ্যে দিয়েই দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। সেই সাথে সেখানে চাল নিতে আসা দরিদ্রদের বেশীর ভাগ মানুষের মুখে মাস্ক পরে থাকতে দেখা যায়নি। এসব বিষয়ে বিতরণ কারীদের মধ্যে উদাসীনতা লক্ষ করা গেছে।
বিভিন্ন দোকানে গিয়ে করোনার ভাইরাস প্রতিরোধের কোন সুরক্ষা ব্যবস্থা হ্যান্ডসেনিটাইজার ও স্প্রে কোনটাই দেখা যায়নি। বেশীর ভাগ মানুষই মাস্ক ব্যবহার করছেন না। ওই সব দোকানে ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও মানছেন না সামাজিক দুরত্ব। হাট-বাজার গুলো দেখলে মনে হবেনা যে দেশের করোনা ভাইরাসের মত কোন মহামারী রোগের প্রকৌপের সাথে দেশের মানুষ যুদ্ধ করছে।
সব কিছুই চলছে আগের মতই অথচ করোনায় আক্রান্ত রোগী রাজশাহীর মধ্যে সর্বচ্চ ২য় অবস্থানে রয়েছে তানোর উপজেলা। তানোর উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩জন, এর মধ্যে সুস্থ্য হয়েছে ২৯জন, ১জনের মৃত্যু হয়েছে এবং হোমকোরাইন্টাইরে রয়েছেন ৪৪।
এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মুন্ডমালা পশুহাটে গরু বিক্রি করতে আসা জৈনক ব্যাক্তি বলেন, মাস্ক পরে থাকলে মানুষ চিনতে পারছেন না, তাই তিনি মাস্ক ব্যবহার পরেননি। মুন্ডমালা হাটে গরু কিনতে আসা জৈনক ব্যাক্তিও একই কথা। তিনি বলেন, মাস্ক পরে থাকতে ফাপড় লেগে যাচ্ছে তাই মাস্ক খুলে রেখেছি। তিনি আরো বলেন, হাটের মানুষ যে ভাবে গাদাগাদী ও ঠেলাটেলি করে চলাচল করছে তাতে মাস্ক পরে আর কি হবে।
মুন্ডমালা হাট ইজারাদারের সহযোগী ইজারাদার আলহাজ আহম্মদ আলী বলেন, হাটে করোনা প্রতিরোধের করোনীয় সতর্ক করণ বিজ্ঞপ্তি টাংগানোসহ হ্যান্ডসেনিটাইজার ও স্প্রেসহ সকল ব্যবস্থাই রাখা হয়েছিলো, কিন্তু ঈদের শেষ হাট হওয়ায় প্রচুর ভিড় হয়েছে একারনে ক্রেতা-বিক্রেতারা কেউ স্বাস্থ্য বিধি মানতে পারছেন না।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, আগামী হাটবারে মুন্ডমালায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।