রাজশাহীর তানোরে বন্যাদুর্গত পরিবারের মাঝে ছাত্রলীগের উদ্যোগে শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ (২৭জুলাই) সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ও তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমান ওরফে মাহাম।
এসময় তারা কাঁমারগা ইউনিয়ন এলাকার মাঝিপাড়া গ্রামের বন্যাদুর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করেণ। সহায়তা পেয়ে এসব মানুষ অনেকটা খুশি।
কিন্ত ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিকের পক্ষ থেকে এখানো কোনো সহায়তা প্রদান করাতো দুরের কথা এসব বন্যার্থদের কোন খোঁজ খবরই নেননি তিনি। ফলে এসব মানুষের মধ্যে ইউপি চেয়ারম্যানের ওপর চরম ক্ষুব্ধ হয়ে রয়েছেন রাতা।
এবিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বন্যার্থদের কোন খোঁজ খবর না নেয়ার তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বলেন আমরা যতটুকু পেরেছি সাহার্য্য করেছি।
এনিয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক বলেন, আমি কাজে ব্যাস্থ্য রয়েছি, তাই বন্যার্থদের খোঁজ খবর রাখতে পারিনি। তিনি বলেন সময় করে গিয়ে সবার সাথে দেখা করে আসবো।