জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ (২৭জুলাই) সোমবার বেলা ২টার দিকে তানোর বিল কুমারী বিলের ব্রীজের রাস্তার দু’পার্শ্বে ৫০টি বনজ, ফলজ ও ঔষুধী গাছের রোপন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বীল কুমারী বিলের উপর ব্রীজের এই রাস্তায় কোন বৃক্ষ নাই। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এই রাস্তায় ৫০টি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপন করা হলো।