দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম পি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: মোশারফ হোসেন বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগন।