নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে জিহাদ হাসান আড়াই বছর ও আরাফাত হোসেন দুই বছর বয়সের একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুর সন্তানের মৃত্যু হয়েছে। শিশু দু’জন হলো কালাইবাড়ি ইসলামপুর গ্রামের আবুল কালাম ও তার ভাই আবু তাহেরের ছেলে। সোমবার সকালে পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তারা মারা যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে পানিতে মৃতু অবস্থায় তাদের ভাসমান লাশ উদ্ধার করেন। তাদের মৃত্যুতে ইসলামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে।