নেত্রকোনাস্থ দুর্গাপুর উপজেলার পৌরসদরের গুরুত্বপূর্ন স্থান সমূহ নিরাপত্তার লক্ষে সি.সি ক্যামেরার আওতাভূক্ত করে শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী। ২৬ জুলাই রোববার বিকালে পৌরসভার হলরুমে ফিতাকেটে ও মাউস টিপে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
আইনশৃংখলা নিয়ন্ত্রন ও জানমালের নিরাপত্তার লক্ষে পৌরসভার নিজস্ব অর্থায়নে আট লক্ষাদিক টাকা ব্যয়ে ৫৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পৌর মেয়র আবদুস ছালাম এর সভাপতিত্বে ওসি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(দুর্গাপুর-কলমাকান্দা)সার্কেল মাহমুদা শারমিন নেলী,কাউন্সিলর মতিউর রহমান,বাজার কমিটির সম্পাদক বাপ্পী সাহা প্রমুখ।