বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ১০ মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ ও গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
রবিবিবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ ও মাটিয়াকুড়া উচ্চবিদ্যালয় এলাকা সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালনের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.রোকুনুজ্জামান বিপ্লব।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুর রহমান অন্তু, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান রনি শাহ্, সহ-সভাপতি মো. মামুন খান, গোলাপগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি আহসান হাবীব প্রমূখ।